সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নদী এলাকা পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত ও পানিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
editor
জানুয়ারি ১৯, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নদী এলাকা পরিদর্শন করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (১৯ জানুয়ারি) সকালে তারা কাউনিয়া উপজেলার তিস্তা সড়ক ও রেলসেতু এলাকা পরির্দশন করেন।

এ সময় রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম উত্তরের ৫ জেলা বেষ্টিত তিস্তা নদীর গতি-প্রকৃতি ও সংকট তুলে ধরেন।

পরে উপদেষ্টা তিস্তা রেলসেতু এলাকা থেকে নৌকায় তিস্তা নদী পরির্দশন করেন। এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের তালুক শাহবাজপুরে তিস্তা ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেন।

সর্বশেষ - অন্যান্য