বুধবার , ২৮ মে ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘নকল ঐশ্বরিয়া’ বলে কটাক্ষ, জবাব দিলেন উর্বশী

প্রতিবেদক
editor
মে ২৮, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে পোশাক বিভ্রাট থেকে শুরু করে সাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক সমালোচনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

সম্প্রতি চোখের নীল আইশ্যাডো নিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে তার তুলনা করায় এবার সমালোচকদের কড়া জবাব দিলেন উর্বশী। সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্বশী নিজের প্রশংসায় পাল্টা একটি পোস্ট করেছেন ।

পোস্ট করে তিনি লিখেছেন, ‘তাহলে আমি কোনো ক্যারিশমা ছাড়াই ঐশ্বরিয়া রাই হওয়ার চেষ্টা করছি? ঐশ্বরিয়া সত্যিই আইকনিক। কিন্তু আমি এখানে কারও নকল করতে আসিনি। আমি বরং ওর ব্লু-প্রিন্ট।’

উর্বশী আরও লেখেন, ‘আমি নিজেকে সবার থেকে আলাদাভাবে তুলে ধরতে চেয়েছিলাম। জানি আমি সবার পছন্দের নই। আমি হলাম আতশবাজি-সহ শ্যাম্পেনের মতো। কেউ যদি এটা মাপতে যায়, তাহলে বিপদ।’

তার কথায়, ‘কান আমাকে সবার মধ্যে আলাদা হয়ে ওঠার জন্য আমন্ত্রণ জানায়। আমিও চেষ্টা করি সেটা সবসময় বজায় রাখার।’ কান উৎসবে এর আগেও বহুবার উর্বশীকে ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত