রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বৈশাখে বিনোদন দেবেন অপূর্ব-সাবিলা

প্রতিবেদক
editor
এপ্রিল ১৩, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : গল্পটা এক বিবাহিত দম্পতির। যাদের সংসারে দিনরাত খুনসুটি লেগেই থাকে। বিয়ের বছর যা যেতেই স্ত্রী অনেকটা বুঝে ফেলে তার স্বামী বে-গুণের মতো, যার কোনো গুণ নেই! এমনকি বউয়ের জন্মদিনটা পর্যন্ত সে মনে রাখতে পারে না। দাম্পত্য জীবনে ঘটে যাওয়া নানা মজার ঘটনা নিয়েই এগিয়েছে নাটক ‘ভুল সবই ভুল’-এর গল্প। মাসরিকুল আলমের পরিচালনায় ও ইমদাদ বাবুর গল্পে লেখা এ নাটকটি আসছে পহেলা বৈশাখে।

নাটকটিতে দম্পতি হিসেবে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূরকে। এছাড়াও এতে অভিনয় করেছেন সুষমা সরকার, শমু চৌধুরী ও শামিমা নাজনিন। পরিচালক মাসরিকুল আলম জানান, কারও মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাওয়ার মতো উপভোগ্য নাটক এটি। এককথায় ব্যাপক বিনোদন পাবে দর্শক। জানা গেছে, কয়েকমাস আগে ‘ভুল সবই ভুল’ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। পহেলা বৈশাখের দিনে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে নাটকটি।

সর্বশেষ - অন্যান্য