সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

৪২ বছরে মা হচ্ছেন ক্যাটরিনা

প্রতিবেদক
editor
অক্টোবর ৬, ২০২৫ ২:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সদ্যই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এই অক্টোবরেই প্রথম সন্তান আসতে যাচ্ছে ৪২ এর এই নায়িকার কোলে। ক্যাটরিনা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল সম্প্রতি এই খবরটি নিজেদের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। এ খবরটি তাদের পরিবারে আনন্দের আবহ তৈরি করলেও, একই সঙ্গে কিছুটা উদ্বেগও কাজ করছে বলে জানিয়েছেন ভিকির ভাই সানি কৌশল।

জানা যায়, গত বছর থেকেই ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন চলছিল। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সাড়ে তিন বছর পর এই দম্পতি তাদের প্রথম সন্তানের আগমনের খবর নিশ্চিত করেন। সম্প্রতি ক্যাটরিনা ও ভিকি তাদের অনাগত সন্তানের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, ক্যাটরিনা সাদা পোশাকে আছেন এবং ভিকি তার উদর স্পর্শ করে আছেন। ছবিটি প্রকাশ করে তারা লেখেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”

ভিকির ভাই সানি কৌশল সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের ভাই-ভাবির এই সুখবর নিয়ে কথা বলেন। তিনি জানান, তাদের পরিবারে সবাই খুবই খুশি। তবে পাশাপাশি কিছুটা চিন্তিতও। সানি বলেন, “এটা তো খুশির খবর। সবাই খুব খুশি। তবে একই সঙ্গে সবাই খুব চিন্তায়ও আছে! আমরা সবাই ওই দিনটার অপেক্ষায় রয়েছি।”

বিয়ে ও সন্তান নিয়ে ক্যাটরিনার ভাবনা নতুন নয়। ২০২১ সালে ভিকিকে বিয়ের প্রায় এক দশক আগেই ক্যাটরিনা পরিবার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সংসার, স্বামী ও সন্তানকে তিনি বরাবরই বেশি গুরুত্ব দিয়েছেন।

সর্বশেষ - অন্যান্য