শনিবার , ২৪ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দ. আফ্রিকায় খনিতে আটকে পড়া ২৬০ শ্রমিককে জীবিত উদ্ধার

প্রতিবেদক
editor
মে ২৪, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় একটি খনিতে আটকে পড়া ২৬০ শ্রমিকের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। খনিতে প্রবেশ ও বের হওয়ার জন্য যে লিফট রয়েছে সেটি ভেঙে যাওয়ার পর শ্রমিকরা গত বৃহস্পতিবার আটকা পড়েন। এরপর গতকাল শুক্রবার (২৩ মে) ক্লোফ নামের এ স্বর্ণ খনি থেকে তাদের জীবিত বের করে আনা সম্ভব হয়।

খনিটি পরিচালনা করা কোম্পানি জানিয়েছে, দুপুর ১টা ৩০ মিনিটে প্রথমে ৭৯ শ্রমিককে মাটির উপরে নিয়ে আসা হয়। এর ছয় ঘণ্টা পর বাকি সবাইকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের সময় কোনো শ্রমিক আহত হননি বলে জানিয়েছে তারা। শ্রমিকরা চাইলে জরুরি বহির্গমন পথ ব্যবহার করে বের হতে পারতেন বলে জানিয়েছে কোম্পানিটি। তবে এজন্য শ্রমিকদের লম্বা পথ হাঁটতে হতো।

খনিতে শ্রমিকরা আটকে পড়ার পর তাদের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন। এ সময় তারা স্বজনদের জন্য উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে থাকেন। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে সব শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তাদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান করা হবে।

দক্ষিণ আফ্রিকার জাতীয় খনি শ্রমিক ইউনিয়ন জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শ্রমিকরা আটকা পড়েন। কিন্তু ২০ ঘণ্টা পার হয়ে গেলেও শ্রমিকদের উদ্ধার করা না হলে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় তারা।

এদিকে খনি পরিচালনা করা কোম্পানিটি জানিয়েছিল, শ্রমিকরা ঝুঁকিতে ছিলেন না। কারণ তারা খনির অস্থায়ী উপকেন্দ্রে অবস্থান নিয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন খনিতে দেশটির অনেক মানুষ কাজ করেন। দেশটি প্লাটেনিয়ামসহ অন্যান্য খনিজ পদার্থ রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় খনিতে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকায় ২০২৪ সালে ৪২ এবং ২০২৩ সালে ৫৫ খনি শ্রমিকের মৃত্যু হয়েছিল।

সূত্র: এএফপি

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

হঠাৎ জেঁকে বসেছে শীত

শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে পারেন মোদি, বৈঠক করবেন ট্রাম্পের সঙ্গে

গণতন্ত্র কিংবা বহুত্ববাদ নয়, ইসলামী শাসন ব্যবস্থাই জাতিগঠনের একমাত্র পথ : প্রফেসর আসাদুল্লাহ

আজ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি, ঘরে বসেই দেখা যাবে ফল

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে আর্জি বিএনপির

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক ও বিচার দাবি

রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

টাইমস র‍্যাংকিংয়ে সেরা ১০০০-এ ৫ বিশ্ববিদ্যালয়, নেই ঢাবি-বুয়েট

চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল : রিজভী