শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শাহরুখের জন্মদিনে বিশেষ বার্তা ঋতুপর্ণার

প্রতিবেদক
editor
নভেম্বর ২, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আবেগের নাম শাহরুখ খান। এমন একজন মানুষ যিনি বাহু প্রসারিত করেই মানুষের মনে জায়গা করে নেন। শাহরুখের প্রতিভা, তার ক্যারিশমায় শুধু অনুরাগীরা নন, তারকারাও মুগ্ধ। এই মুগ্ধতা ঋতুপর্ণা সেনগুপ্তরও রয়েছে। তাই তো বলিউড বাদশার জন্মদিনে বিশেষ বার্তা দিলেন টলিউডের ‘কুইন’। শাহরুখের সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মোঝে শেয়ার করেছেন ঋতুপর্ণা। ছবিতে লাল শাড়ি রয়েছে অভিনেত্রীর পরনে। কালো স্যুটে ছিলেন শাহরুখ। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুজন।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘বলিউডের কিং-কে জানাই শুভ জন্মদিন। শাহরুখ আপনার প্রতিভা, ক্যারিশমা আর টাইমলেস পারফরম্যান্স আমাদের অনুপ্রাণিত করে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন আর আর অসংখ্য সাফল্য পান এই কামনা করি।’ সিনিয়র সিটিজেন হওয়া থেকে একধাপ দূরে দাঁড়িয়েও শাহরুখের শরীরী ভাষা আজও একই রকম। যে ভাষা আবারও পড়ার আকাঙ্ক্ষাতেই অন্যান্য বছরের মতো এবছরও বাদশার জন্মদিনে মন্নতের সামনে বিপুল জনজোয়ার। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’- একই বছরে তিনটি ব্লকবাস্টার দিয়েছেন শাহরুখ। ‘জওয়ান’ তো বলিউডের সর্বকালের রেকর্ড ভেঙেছে বক্স অফিসের ব্যবসায়। এবার শাহরুখ নিজেকে তৈরি করছেন পরের চমকের জন্য। আর সেই চমক সুজয় ঘোষের ‘কিং’ ছবি। জানা গেছে, এই ছবিতে প্রথমবার নিজের মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ। তবে শনিবার শুধুই সেলিব্রেশন। মন্নতে নাকি বিশাল পার্টির আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে সৌ‌দি-তুরস্ক ও গা‌ম্বিয়ার মন্ত্রী‌দের সাক্ষাৎ

এইচএসসি পরীক্ষার আগে ২৯ জুন থেকে কোচিং সেন্টার বন্ধ : শিক্ষামন্ত্রী

হামাস-ইসরায়েল যুদ্ধের ৪০০ দিন— কী কী হলো গাজায়

‘শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম’

মহানবীর জন্মের মাসে মসজিদুল হারাম ও নববীতে ৫ কোটির বেশি মুসল্লি

নেচে নেচেই ফটোশুট করেন মাহি

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

জলবায়ু সম্মেলনে দেশের পক্ষে উচ্চপর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ জরুরি : ফরিদা আখতার

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা

গাজায় ইসরায়েলি হামলায় ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনি নিহত