শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ফারিয়া তুমি সত্যিই জিতেছো : পিয়া জান্নাতুল

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ফের বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। গণমাধ্যমে নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন।

বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেন থেকে শুরু শবনমের কাছের মানুষেরা তাকে অভিনন্দন জানিয়েছেন। মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এক পোস্টে ফারিয়াতে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ফারিয়া তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে।’

ফারিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বিবাহিত জীবনে স্বাগতম, ফারিয়া ও তানজিম। গত কয়েক মাসে আমি দেখেছি, তানজিম ফারিয়ার প্রতি কী সম্মান দেখায়।’

তার কথায়, ‘তার ব্যাগ বা ওড়না কোনো দ্বিধা ছাড়াই বহন করে, যখনই প্রয়োজন হয় তখনই পাশে থাকে।’

ফারিয়া তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার কাছে ভালোবাসা মানে হলো সম্মান, আর ফারিয়া, তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে। তোমাদের দু’জনের জীবনে থাকুক অফুরন্ত ভালোবাসা, হাসি আর সুখের মুহূর্ত।’

সর্বশেষ - অন্যান্য