বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সাবেক মন্ত্রী কামরুল ও সোলাইমান সেলিম ৪ দিনের রিমান্ডে

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১৮, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান রিমান্ডের এই আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে কামরুল ইসলাম নিজে ও সোলায়মান সেলিমের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ নভেম্বর রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যা মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে গত ২৬ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।অপরদিকে গত ১৩ নভেম্বর রাতে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এ সময় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

সর্বশেষ - অন্যান্য