মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘নতুন’ বিপিএলের চেষ্টায় বিসিবি, পরামর্শ তামিম-মুশফিকের

প্রতিবেদক
editor
জুলাই ১৫, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসর স্মরণীয়ভাবে আয়োজন করতে চাইলেও, বিতর্কতায় মোড়ানো টুর্নামেন্ট করেছে বিসিবি। তবে পুরোনো সেই ব্যর্থতা ও সমালোচনাকে পাশ কাটিয়ে বিপিএলকে জনপ্রিয় করতে নতুন শুরুর আশ্বাস দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির চেয়ারম্যান মাহবুব আনাম ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

যার অংশ হিসেবে গতকাল (সোমবার) তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটারদের কাছ থেকে পরামর্শ নিয়েছে বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল। নিজেদের ভুল শুধরে বিসিবি বিপিএলকে বদলে দিতে চায়। গতকাল মিরপুরে এসেছিলেন তামিম, মুশফিক, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও জাকির হাসানরা। ‘বিপিএল প্লেয়ার্স মাইক’ নামের সভায় ভিডিও কলে তাদের সঙ্গে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত–ও।

ক্রিকেটারদের বাইরে সভায় ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম, সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম এবং আকরাম খানসহ বিসিবির পরিচালকরা। সভায় বিপিএলের বর্তমান চ্যালেঞ্জ, কোন কোন জায়গায় উন্নতি করা যায় এসব নিয়ে নিজেদের পরামর্শ ও মতামত দিয়েছেন তামিম-মুশফিকরা।

এরপর বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিকদের সঙ্গে বিপিএলের উন্নতি নিয়ে আলোচনা করবে গভর্নিং কাউন্সিল। পরবর্তীতে ক্রিকেট সমর্থক, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক, স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গেও আলাপ করার কথা জানা গেছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, সেনা সদস্যসহ নিহত ৯

ইয়েমেনে বোমা হামলায় নিহত ১৬ সেনা

পাথর লুটের ঘটনায় প্রশাসনের যোগসাজশ ছিল : রিজওয়ানা হাসান

শান্তির পথে প্রধান অন্তরায় নেতানিয়াহু সরকার: এরদোয়ান

রাবিতে নিয়োগ বোর্ডে অনিয়মের অভিযোগে উপাচার্য বাসভবনের সামনে ছাত্রদলের বিক্ষোভ

শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অস্থিতিশীলতার মূল কারণ কাশ্মির : ইসহাক দার

ভক্তদের সারপ্রাইজ দিলেন হানিয়া

স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে সায়মা ওয়াজেদের সাথে মেয়র লিটনের আলোচনা

বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রতিনিধি দলের রুয়েট পরিদর্শন