বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে বিভাগীয় কমিশনার- “শাস্তির ওপর আর কোনো ওষুধ নেই”

প্রতিবেদক
editor
জুন ২৬, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, মাদককে না বলুন-এ সমস্ত কথা বলে এখন আর লাভ নেই। মাদক বিস্তারের প্রমাণ যেহেতু স্পষ্ট, এখন শাস্তি নিশ্চিত করতে হবে। শাস্তির ওপর আর কোনো ওষুধ নেই। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদযাপনের লক্ষ্যে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, দেশে মাদক এসে মানুষকে অসুস্থ করে তুলছে এবং এটা যে আমাদের ক্ষতি করছে তা প্রমাণিত। মাদক কীভাবে আসে, কোথা থেকে আসে, কীভাবে মাদকের ব্যবসা হয়- এসব আমাদের জানার দরকার নেই। দরকার মাদকের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করা।

মাদক যারা পাচার করে তাদেরকে আর বুঝিয়ে লাভ নেই- এমন মন্তব্য করে বিভাগীয় কমিশনার বলেন, এখন হলো প্রতিরোধের সময়। এটা প্রতিরোধের জন্য তাদের শাস্তি প্রদান করতে হবে।
তিনি আরো বলেন, আইন নিজের হাতে তুলে নিবেন না। আইন প্রয়োগকারীদের হাতে অপরাধীদের তুলে দিতে হবে, তারা ব্যবস্থা নিবে। শিক্ষার্থীদের তিনি মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এস. এম বায়েজিদ উল-ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে ‘মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়’ স্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার: ইনভেস্ট ইন প্রিভেনশন’ বা ‘প্রমাণ এখন স্পষ্ট, প্রতিরোধে বিনিয়োগ করুন’।

সর্বশেষ - অন্যান্য