শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২০, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সেই জানাজার নামাজে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন হাজারও মানুষ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, সংসদ ভবনের আশপাশে লোকজনের ব্যাপক উপস্থিতি। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাদির জানাজায় অংশ নিতে এই এলাকায় এসেছেন তারা।

1নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশ নিতে আসা মানুষদের তল্লাশি করা হচ্ছে (ছবি: নাসিরুল ইসলাম)

ব্রাহ্মণবাড়িয়া থেকে হাদির জানাজায় অংশ নিতে আসা হাফিজুর রহমান নামের একজন শুভাকাঙ্ক্ষী বলেন, হাদিকে কখনও আমি নিজের চোখে দেখিনি। কিন্তু তার মৃত্যু আমার হৃদয় স্পর্শ করে গিয়েছে। তার দেশ প্রেমে মুগ্ধ হয়ে শেষবারের জন্য একবার তাকে দেখার জন্য এসেছি।

2হাদির জানাজা উপলক্ষে মেট্রোরেলের ফার্মগেট স্টেশন অনেক মানুষের সমাগম দেখা যায় (ছবি: নাসিরুল ইসলাম)

হাদির জানাজায় অংশ নিতে কেউ হেঁটে গন্তব্যে আসছেন, কেউ রিকশা যোগে আবার কেউবা মেট্রোরেল করে আসছেন। মেট্রোরেলের ফার্মগেট স্টেশন অনেক মানুষের সমাগম দেখা যায়। তারাও হাদির জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন।

মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে আরিফুল ইসলাম শাওন নামের বেসরকারি কর্মজীবী বলেন, আমি পুরান ঢাকা থেকে সচিবালয় হয়ে ফার্মগেটে মেট্রোরেলে করে এসেছি হাদির জানাজায় অংশ নিতে। একটু আগেভাগেই চলে এসেছি যেন সামনের কাতারে দাঁড়াতে পারি।

5জাতীয় কবির সমাধির পাশে হাদির দাফনের কার্যক্রম চলছে

এদিকে ওসমান হাদিকে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধে। সেই সমাধিস্থল দেখতেও দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন হাজারও মানুষ।

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আসা হাবিবুর রহমান বলেন, হাদি আজীবন এ হৃদয়ে থাকবে। তাকে শেষবারের জন্য একবার দেখতে এসেছিলাম। কিন্তু সেই সৌভাগ্য আর হবে না। তাই তার সমাধিস্থ দেখতে এসেছি।

3হাদির জানাজায় অংশ নিতে আসা মানুষেরা

নোয়াখালী থেকে আসা হৃদয় নামের এক শুভাকাঙ্ক্ষী বলেন, হাদি ভাই হচ্ছেন এমন একজন ব্যক্তি, তেত্রিশ বছরের এমন একজন যুবক যিনি জাতির জন্য যা বুঝতে পেরেছেন তা আমরা বুঝতে পারিনি। যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত হাদি থাকবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

উপাচার্য অধ্যাপক আব্দুর রাজ্জাক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি নির্বাচিত

মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি

রাজশাহীতে আ’লীগের পরিত্যক্ত অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

ঢাকায় লং মার্চ করবে বিএনপির ৩ সংগঠন

রাজশাহীতে যান্ত্রিক ত্রুটিতে থেমে গেল মধুমতি

ডি ভিলিয়ার্সের অনন্য কীর্তিতে ভাগ বসালেন সাই সুদর্শন

হাইকোর্টের দুই লক্ষাধিক পুরাতন মামলার নথি বিনষ্ট করা হবে

সাংবাদিক সন্তানদের বৃত্তি দেওয়া সরকারের যুগান্তকারী উদ্যোগ: উপদেষ্টা নাহিদ

মোস্তফা মোহসীন ছিলেন গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ : ফখরুল

দত্তক-সারোগেসিতে ৩ সন্তান, কেন নিজে গর্ভধারণ করেননি সানি লিওন