মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে ঘানার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

প্রতিবেদক
editor
অক্টোবর ১৫, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ঘানার অনাবাসিক হাইকমিশনার ওয়াকু আছোমাহ চেরেমেহ। মঙ্গলবার (১৫ অক্টোবর) বঙ্গভবনে তিনি এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সফলভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি ঘানার বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, ঘানার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় বাংলাদেশ। ভবিষ্যতে বাংলাদেশ ও ঘানার মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও বিস্তৃত হবে। বাংলাদেশ ও ঘানার অনেক সম্ভাবনাময় খাত রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ সব খাতে দু’দেশ একযোগে কাজ করতে পারে এবং দু’দেশই লাভবান হতে পারে।

তিনি এসব সম্ভাবনাকে কাজে লাগাতে দু’দেশের মধ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন। ঘানার বিদায়ী হাইকমিশনার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ঘানা একে অপরকে সমর্থন ও সহযোগিতা করে থাকে।

ঘানা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে কাজ করে যাবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য