শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মহিলা আওয়ামী লীগ নেত্রী পাখি গ্রেফতার

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৫, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে একটি বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে চাটমোহর পৌর শহরের একটি বাসা থেকে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে মহিলা আওয়ামী লীগের এই নেত্রী চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার আজিদা পারভীন পাখির বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। দ্রুতই তাকে আদালতে তোলা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ - অন্যান্য