শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, সাইনবোর্ডে অগ্নিসংযোগ

প্রতিবেদক
editor
আগস্ট ৩০, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) রাজশাহী জেলা ও মহানগর অফিসে ভাঙচুর চালানো হয়েছে। অফিসের সামনে লাগানো সাইনবোর্ড খুলে অগ্নিসংযোগ করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

রাজধানী ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরসহ অন্য নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি রাজশাহী কলেজের সামনের সড়ক দিয়ে ঘুরে সাহেববাজার গণকপাড়া হয়ে জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে যাচ্ছিল। এসময় গণকপাড়ায় থাকা জাতীয় পার্টির রাজশাহী জেলা ও মহানগর অফিসে হামলা করা হয়। অফিসের দরজা এবং চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এরপর সাইনবোর্ড খুলে রাস্তায় এনে আগুন জ্বালিয়ে দেয়া হয়।

এর আগে মিছিলে অংশ নেন এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, মহানগর যুগ্ম সমন্বয়কারী সারোয়ারুল হক রবিন, গণঅধিকার পরিষদের জেলার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন প্রমুখ।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর ও সাইনবোর্ডে অগ্নিসংযোগ করা হয়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

৮ বছরের বন্ধুকেই বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা

রাবিতে এবার শাটডাউন স্থগিত করে ক্লাস-পরীক্ষায় ফেরার ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষকদের

বিএনপিকে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা সফল হবে না : সালাম

শাহবাগ ছাড়া অন্য কোনো হাইওয়েতে ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই উদ্বেগ জামায়াত আমিরের

ভোট হলে তোমাদের অস্তিত্ব থাকবে না, জামায়াতকে ফখরুল

রোমে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

হাসিনার পতনের পরে একটার পর একটা ষড়যন্ত্র হয়েছে : হাসনাত আব্দুল্লাহ

একস‌ঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিন বোন

হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের