মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের

প্রতিবেদক
editor
জুন ১৭, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৭ জুন) এ বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে হাজির না হলে তার অনুপস্থিতিতে বিচারকাজ চলবে।

একই বিষয় উল্লেখ করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়েও। এর আগে সোমবার (১৬ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের বিচারিক প্যানেল তাদের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

এ সময় আগামী ২৪ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। উল্লেখ্য, গত ১ জুন শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই সাথে এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

অন্য আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি ১৬ জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়ে ওইদিন মামলার পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়। ওইদিন প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনে বিচারকাজটি সরাসরি সম্প্রচার করা হয়। ওই আদেশ অনুযায়ী গতকাল সকালে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ ছাড়া অন্য দুই আসামির গ্রেফতারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করে পুলিশ। পরে এ বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হয়।

সর্বশেষ - অন্যান্য