মঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ট্রেন লাইনচ্যুত হয়ে ভারতে নিহত ২, আহত ২০

প্রতিবেদক
editor
জুলাই ৩০, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ভারতে আবারও ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এবার ঝাড়খন্ডে একটি ট্রেনের ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার (৩০ ‍জুলাই) ভোর ৪টার দিকে ঝাড়খণ্ডের চক্রধরপুর এলাকার কাছে লাইনচ্যুত হয় হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে মুম্বাই যাচ্ছিল। লাইনচ্যুত হওয়া ১৮টি বগির মধ্যে ১৬টিতেই যাত্রী ছিল। বাকি দুটি বগির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা ও অন্যটি প্যান্ট্রি কার।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। উদ্ধার অভিযান চলছে ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চক্রধরপুরের হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বাস ও অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ওম প্রকাশ চরণ নামে ভারতীয় রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, যে জায়গায় ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার কাছেই একটি মালবাহী ট্রেনও লাইনচ্যুত হয়েছে। তবে দুটি দুর্ঘটনার মধ্যে কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

কলকাতা বা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বহু রোগী, বিশেষ করে ক্যানসার চিকিৎসার জন্য বহু রোগী মুম্বাইয়ে যান।  ফলে এই ট্রেনে একাধিক রোগী থাকার সম্ভাবনাও রয়েছে। তারা কী অবস্থায় রয়েছেন, তা নিয়েও উদ্বেগ রয়েছে। এর আগে গত ১৮ জুলাই ভারতের উত্তর প্রদেশের গন্ডা এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত হয়। আহত হয় ২০ জন।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, পিটিআই

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘শিক্ষায় প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বিকল্প পথ তৈরির স্বপ্ন দেখাচ্ছে স্যাট একাডেমি’

ইউনূসসহ বিদায়ী উপদেষ্টারা হস্তান্তর করেছেন লাল পাসপোর্ট

স্বর্ণের কেক কেটে মায়ের জন্মদিন উদযাপন উর্বশীর

সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক শিক্ষার্থীদের

আজ তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর শপথ

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল স্পেন-নরওয়ে-আয়ারল্যান্ড

‘গলায় ফাঁস লেগে যাবে’ বলে শুভশ্রীকে সতর্কবার্তা

দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

উপকূলের আরো কাছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, সাগর উত্তাল