বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

জিল্লুর রহমান জয় : রাজশাহী হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে দুইজন শিক্ষকের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মু: রেজা হাসান।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। বরণ করে নেয়া হয় নতুন শিক্ষার্থীদের। এছাড়াও শিক্ষক সহকারী শিক্ষক নাদিরা খাতুন ও নার্গিস জাকিয়া সুলতানাকে (অব:) বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত