সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে আ’লীগ ও যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে চলা অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্বপাড়ার হায়দার আলীর ছেলে নয়ন শেখ (২৫), কর্ণহার থানার শরিষাকুড়ি কলেজ পাড়ার আব্দুল জাব্বারের ছেলে আব্দুল হানিফ (৪৪), দামকুড়া থানার নতুন মধুপুরের আলতাব হোসেন মোমিনের ছেলে সাব্বির আহম্মেদ (২৮) ও বিন্দারামপুরের আলমাস আলীর ছেলে রহিদুল ইসলাম ওরফে বিশাল (২২)।

গ্রেফতারকৃতদের মধ্যে নয়ন শেখ হড়গ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ও বাকিরা আওয়ামী লীগ কর্মী।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সারা দেশের মতো রাজশাহীতেও অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে।

এ অভিযানটির মূল লক্ষ্য হলো সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতার করা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা। জনসাধারণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও দমন করা।

এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। এরই ধারাবাহিকতায় যৌথবাহিনীর সদস্যরা রাজশাহী মেট্রোপলিটন এলাকার বিভিন্নস্থান থেকে চারজনকে গ্রেফতার করেছে। তাদের নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অন্যান্য