বুধবার , ১৮ জুন ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

তোমাকে কিছু দেওয়ার অধিকার নেই : মিষ্টি জান্নাত

প্রতিবেদক
editor
জুন ১৮, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। বিয়ের গুঞ্জন, প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় তার।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় মিষ্টি জান্নাত। দুবাই ভ্রমণের একাধিক ছবি ও ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে উষ্ণতা ছড়াচ্ছেন। এবার কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লিখে জানান যে, প্রকৃতি শাস্তি দেয়।

মিষ্টি জান্নাত লিখেছেন, ‘প্রকৃতি তোমাকে শাস্তি দেবে। আমি তো কেউ নই, তোমাকে কিছু দেওয়ার অধিকার নেই।’ এদিকে তার এই পোস্টকে ঘিরে নেটিজেনদের মাঝে চলেছেন আলোচনা-সমালোচনা।

নেটিজেনরা বলছেন, কাকে উদ্দেশ্য করে এ নায়িকা এমন পোস্ট করলেন? অনেকে আবার মিষ্টি জান্নাতে প্রশংসা করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

সর্বশেষ - অন্যান্য