বুধবার , ২৭ নভেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অ্যাডভোকেট সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস

প্রতিবেদক
editor
নভেম্বর ২৭, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলিফ।

এদিকে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত পাঁচ জনসহ অন্তত ২০ জনকে আটক করেছেন কোতোয়ালী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯ বিষয়ে ঐকমত্য : আলী রীয়াজ

ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে বরখাস্তের দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ

মহাকুম্ভ মেলায় পদদলনে নিহত ৭

গাজায় ধ্বংসস্তূপে এখনও মিলছে লাশ, নিহত ছাড়াল ৪৮ হাজার ২০০

দেশ পুনর্গঠনে সব অঞ্চলের অংশগ্রহণ ও সাম্যতা নিশ্চিত করতে হবে

বিশিষ্ট বুদ্ধিজীবী প্রফেসর এবনে গোলাম সামাদের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে নাগরিক সমাজকে ক্ষমতায়িত করতে কাজ করছে ইইউ

ওমানকে হারিয়ে বিশ্বকাপে মিশন শুরু অস্ট্রেলিয়ার

প্রতিটা দৃশ্যের আড়ালে একটা গল্প থাকে : ইভানা

রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির ও সম্পাদক তাসিন