শনিবার , ১০ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শাহবাগ ছাড়া অন্য কোনো হাইওয়েতে ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের

প্রতিবেদক
editor
মে ১০, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ছাড়া দেশের অন্য কোনো হাইওয়ে এমনকি রাজধানীর অন্য কোনো সড়ক বন্ধ না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১০ মে) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি সারা দেশে সবাইকে গণজমায়েত ও সমাবেশ করার জন্য বলেছেন। তিনি বলেন, ‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’

একইসঙ্গে তিনি তিন দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচি অনুযায়ী, আজ বিকেল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত অনুষ্ঠিত হবে। এছাড়া, সারা দেশের জুলাই-স্পটগুলোতে ছাত্র-জনতার গণঅবস্থান কর্মসূচি পালিত হবে।

ছাত্র-জনতার এই তিন দফা দাবিগুলো হলো —

১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।
৩. জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

প্রথম ইনিংসে আড়াইশ’র আগেই থামল বাংলাদেশ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন, ডিগ্রি পেলেন ৫,৩৭৫ গ্র্যাজুয়েট

দামি উপহার নয়, সম্পর্ক গভীর ও সুখী করে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস

দীর্ঘ ৬ বছর পর রাবিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম, নীতিমালায় থাকছে না পরিবর্তন

আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেক নিউজ : প্রেস সচিব

দেশ ছাড়লেন শাকিব, মিশন হলিউড?

এইচএমপিভি নিয়ে আতঙ্ক ছড়ানোর দরকার নেই : মমতা

‘প্রধান উপদেষ্টা যেই মাসে বলেছেন, সেই মাসেই নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানে ১৭ কারাগারে বিদ্রোহ ও হামলা : হদিস নেই ৭০০ কারাবন্দির

নতুন মামলায় গ্রেফতার আমু-গোলাপ