সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নতুন মামলায় গ্রেফতার আমু-গোলাপ

প্রতিবেদক
editor
জুলাই ২৮, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর ও ধানমন্ডি থানার পৃথক দুই মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার দেখানোর এ আদেশ দেন।

আমুকে গ্রেফতার দেখানো মামলার সূত্রে জানা গেছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের শিক্ষার্থী সুজন মাহমুদ বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট মিরপুর থানা এলাকায় অবস্থানকালে আসামিদের ছোঁড়া গুলি মাথার ডান পাশ দিয়ে ঢুকে ভেতরে আটক থাকে। পরে বিকেলে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সুলতান মাহমুদ গত বছরের ২৩ আগস্ট মিরপুর থানায় হত্যা মামলা করেন।

গোলাপকে গ্রেফতার দেখানো মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট ধানমন্ডির ঝিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনে অংশ নেন আব্দুল্লাহ সিদ্দিকি। ওই দিন বিকেল পৌনে ৪টার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন ভুক্তভোগী। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলায় গোলাপ ২৪ নম্বর এজাহারনামীয় আসামি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বদলে যাবে ৫, ১০ ও ২০ টাকার নোট

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ বিএফইউজে-ডিইউজের

রোমাঞ্চকর রাতের অপেক্ষায় চ্যাম্পিয়ন্স লিগ

যখন আশা হারিয়ে ফেলি, তখনই সব নতুন করে শুরু হলো : ফারিয়া

ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’!

সব আধুনিক হাসপাতাল যেন ঢাকাকেন্দ্রিক না হয়: স্বাস্থ্য উপদেষ্টা

বিশ্বকাপের আগেরদিন দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

এটিএম আজহারুলের মুক্তি উপলক্ষে এতিমদের মাঝে রাজশাহী মহানগর জামায়াতের খাবার বিতরণ ও দোয়া

মধ্যরাতে শীর্ষ পাক কূটনীতিককে ডেকে পাঠালো ভারত

দেশে সত্যিকারের পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে : জামায়াত আমির