নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে রাজশাহীতে ২০০ এতিম শিশুর মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহিফল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার দুপুরে রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে নগরীর চারটি এতিমখানা দাওয়াতুল ইসলাম বশিরাবাদ এতিমখানা, দাওয়াতুল ইসলাম ট্রাস্ট এতিমখানা, দর্শনপাড়া হিফযুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা এবং দাওয়াতুল ইসলাম ট্রাস্ট বালিকা এতিমখানায় ২০০ এতিম শিশুর মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল করা হয়।
এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী ও ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলসহ মহানগরীর কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৪ বছর ধরে কারাবন্দি থাকা এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তিলাভ করেন।


















