বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কালো-সোনালি সাজে আবেদনময়ী লুকে জয়া

প্রতিবেদক
editor
আগস্ট ২৮, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : টিভি পর্দায় যেমন শক্তিশালী অভিনয়ে দর্শকদের মন জিতে নেন জয়া আহসান, তেমনি ফ্যাশন সেন্স ও গ্ল্যামারেও তিনি অনন্যা। শুধু পর্দায় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও জয়ার উপস্থিতি ভক্তদের মাঝে সবসময়ই আলোচনার জন্ম দেয়। সম্প্রতি এই তারকার ফটোশুটের একাধিক নতুন ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। যা দেখে ভক্তরাও জয়ার প্রশংসায় মেতেছেন।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, কালো পোশাকের সঙ্গে সোনালি কারুকাজ করা একটি কেপ জ্যাকেট পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন জয়া। সিঁড়ির ধাপে বসে বা হেলান দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেওয়া প্রতিটি পোজ যেন ভক্তদের জন্য নতুন এক ফ্যাশন স্টেটমেন্ট। তার গায়ে মানানসই কালো হাই হিল, বড় মুক্তার দুল এবং স্টেটমেন্ট আঙটি সাজে এনেছে রাজকীয় ছোঁয়া। হালকা মেকআপ, ন্যুড লিপস্টিক আর ঢেউখেলানো চুলের স্টাইলে এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ছবিগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের শুরু হয়েছে মন্তব্যের ঝড়। ভক্তদের কেউ লিখেছেন, “এ যেন আন্তর্জাতিক মানের ফ্যাশন।” কেউ আবার প্রশংসা করেছেন তার আভিজাত্য আর আত্মবিশ্বাসের। অনেকেই বলছেন, বয়স যেন জয়ার কাছে শুধু একটি সংখ্যা; সময় যতই গড়াচ্ছে, ততই তিনি আরও মোহনীয় হয়ে উঠছেন।

উল্লেখ্য, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে জয়া আহসান সমানতালে কাজ করে চলেছেন কলকাতার চলচ্চিত্রেও। অভিনয়ে পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাশাপাশি সীমান্ত পেরিয়েও অর্জন করেছেন জনপ্রিয়তা। শুধু অভিনয় নয়, নতুন নতুন ফ্যাশন স্টেটমেন্টের মাধ্যমে ভক্তদের আলোচনায় থাকেন তিনি।

ফলে নতুন এই ফটোশুটের ছবিগুলো প্রকাশ পাওয়ার পর থেকে নেটিজেনদের প্রতিক্রিয়া প্রমাণ করেছে— শুধু অভিনেত্রী হিসেবেই নয়, স্টাইল আইকন হিসেবেও জয়া আহসান সব সময় আলাদা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-জাপানের মধ্যে অনেক খাতে সহযোগিতার সুযোগ রয়েছে : প্রধান উপদেষ্টা

রুয়েটে ইফিশিয়েন্সি পাইওনিয়ারস : টাইম স্টাডি চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতা

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি সংক্রান্ত সভা

বাড়ল ডিজেল পেট্রল অকটেনের দাম

আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিরোধ : রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা শাহরুখের ‘কিং’

১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু

রাজশাহীতে হাসপাতালের এমডির বিরুদ্ধে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও হয়রানির অভিযোগ

অভিনয়ে প্রশংসায় ভাসছেন হৃদয় খান