নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শনিবার সকালে রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা: মাহবুবা খাতুন। সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর কমান্ডান্ট কামরুন নাহার।
এসময় অন্যদের মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) শামিমা নাসরিন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিনসহ রাজশাহী জেলা ও আরএমপির কর্মকর্তা ও নারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নারীদের জন্য স্বাস্থ্যকর কর্মপরিবেশ তৈরি করা জরুরি, যাতে তারা তাদের দায়িত্ব আরো দক্ষতার সঙ্গে পালন করতে পারেন।


















