রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা শাহরুখের ‘কিং’

প্রতিবেদক
editor
নভেম্বর ৯, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বলিউডে তুমুল আলোচনা। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্স এবং তারকাবহুল কাস্ট; সব মিলিয়ে এটিকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। তবে গল্পের বিস্তার ও ভিএফএক্স-নির্ভর অ্যাকশন দৃশ্য যোগ হওয়ায় চূড়ান্ত বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি রুপিতে। এ খরচের মধ্যে এখনও প্রোমোশন বা বিপণনের ব্যয় অন্তর্ভুক্ত নয়।

প্রথমদিকে ‘কিং’ পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ, মাঝারি পরিসরের একটি থ্রিলার হিসেবে। পরে সিদ্ধার্থ আনন্দ প্রকল্পে যুক্ত হন এবং শাহরুখের সঙ্গে বসে পুরো পরিকল্পনা নতুনভাবে সাজান। তাদের লক্ষ্য ছিল, ভারতীয় দর্শকদের এমন এক অ্যাকশন অভিজ্ঞতা দেওয়া, যা আগে কখনও দেখা যায়নি।

সিনেমাটিতে থাকবে ছয়টি বড় আকারের অ্যাকশন সিকোয়েন্স। তিনটি বাস্তব লোকেশনে, আর তিনটি বিশেষভাবে নির্মিত সেটে। শাহরুখ খানের পরিচয় দৃশ্যেই ব্যয় হচ্ছে বিপুল অর্থ, যা সিনেমার অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।

‘কিং’ এর প্রযোজনায় রয়েছে করছেন গৌরী খান ও মমতা আনন্দ। শাহরুখ নিজেও নাকি প্রযোজক হিসেবে যুক্ত আছেন।

২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। এর এক বছর আগেই ‘কিং’ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ট্রেড বিশ্লেষকরা বলছেন, এটি শাহরুখের ক্যারিয়ারের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে এবং মুক্তির পর ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনাও প্রবল।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মার্কিন নেত্রী রেবেকা ওয়াগনারের সঙ্গে জাইমা রহমানের বৈঠক

আফগানিস্তানে শিলাবৃষ্টি-ভারী বর্ষণে নিহত অন্তত ২৯

দেশে ইসলামী আইন চালু হলে কারও অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না: অধ্যাপক মুজিবুর

নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত-এনসিপির জোট অনেক এগিয়ে : নাহিদ

খামেনিকে যেভাবে খুঁজে বের করে সিআইএ-মোসাদ

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

নায়িকা হলেও কাপড়ের লাইভ করবেন নীলা

ক্যাডার বৈষম্য আমাদের বিষয়বস্তু না বলে আমরা তো চোখ, কান বন্ধ করে থাকতে পারি না : আবদুল মুয়ীদ চৌধুরী

নওগাঁর নিয়ামতপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ছদ্মবেশে শাহরুখের ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা যুবকের