রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অভিনয়ে প্রশংসায় ভাসছেন হৃদয় খান

প্রতিবেদক
editor
জানুয়ারি ৪, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কণ্ঠ দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন আগেই। তবে এবার গায়ক বা সংগীত পরিচালক নয়, অভিনেতা এবং নির্মাতা হিসেবে দর্শকদের সামনে এসে তাক লাগিয়ে দিয়েছেন হৃদয় খান। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’ মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় বইছে প্রশংসার জোয়ার।

ইউটিউবে ‘ট্র্যাপড’ প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করছেন। হৃদয়ের অভিনয় দেখে একজন লিখেছেন, ‘হৃদয় খানের কাছ থেকে চমৎকার একটি কাজ পেলাম, দারুণ লেগেছে!’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘ব্রো, মাইন্ড ব্লোয়িং!’। আবার অনেকের মতে হৃদয়ের এই ভিন্ন অবতার ছিল একদম সাবলীল। এক অনুরাগী লিখেছেন, ‘সাধারণ হয়েছে ব্রো। আপনার থেকে আরও একটি নতুন শর্ট ফিল্ম দেখতে চাই।’

শুধু অভিনয় নয়, পরিচালক হিসেবেও মুন্সিয়ানা দেখিয়েছেন এই শিল্পী। ৩০ মিনিটের এই থ্রিলারে নিউ ইয়র্কের অন্ধকার জগত বা আন্ডারওয়ার্ল্ডের গল্প যেভাবে ফুটে উঠেছে, তাতে মুগ্ধ সিনেমা প্রেমীরা। এর সাউন্ড ডিজাইন এবং সিনেমাটোগ্রাফির প্রশংসা করে একজন লিখেছেন, ‘সাইলেন্ট দিয়ে শুরু, ভয়েস দিয়ে স্টার্ট… জাস্ট ওয়াও! ফিল্মি ভাইব তো সেই!’ অন্য এক দর্শক মন্তব্য করেছেন, ‘ভিন্নধারার গল্প বলা, ফিল্মের ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজ এবং সাউন্ড ডিজাইন সত্যিই মুগ্ধ করেছে।’

‘ট্র্যাপড’ নামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে উঠে এসেছে নিউইয়র্কে কীভাবে একজন হৃদয় নামের যুবক আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। সেই ফাঁদ থেকে বেরিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত সেখান থেকে তিনি বেরোতে পারেন না। এই শর্ট ফিল্মটিতে হৃদয়ের বিপরীতে অভিনয় করেছেন দীর্ঘ বিরতি ভেঙে ফেরা জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। হৃদয় খান জানিয়েছেন, এই গল্পের অনুপ্রেরণা তিনি পেয়েছেন তার নিজের জীবনের কিছু ছায়া থেকে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যম কর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেয়া শুরু

রাজশাহীতে বর্জ্যে নদী-বিল জলাধারসমূহ দূষণ, দখল ও পরিবেশগত বিপর্যয়ের মুখে

আজ থেকে সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

বঙ্গভবনের সামনে কাঁটাতারের বেড়া, নিরাপত্তা জোরদার

আরও ৬ মাস ‘তীব্র’ লড়াই’ করতে পারবে, জানাল ইরান

সম্পর্কে নতুন মোড়, নিউইয়র্কে হতে পারে ড. ইউনূস-শেহবাজ বৈঠক

বাজেট পাস হচ্ছে কাল, থাকছে কালো টাকা সাদা করার সুযোগ

ইরান ইস্যুতে আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব : ট্রাম্প

আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের

মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন একজন উপদেষ্টা : মির্জা ফখরুল