রবিবার , ৮ মার্চ ২০২৬ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আরও ৬ মাস ‘তীব্র’ লড়াই’ করতে পারবে, জানাল ইরান

প্রতিবেদক
editor
মার্চ ৮, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে আরও ৬ মাস ‘তীব্র লড়াই’ করার মতো রসদ, লোকবল ও সামর্থ্য আছে ইরানের। দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহম্মদ নাইনি।

গতকাল শনিবার ইরানের সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল নাইনি বলেন, “বর্তমানে যে গতিতে আমরা যুদ্ধ করছি, এই গতি বজায় রেখে আরও ৬ মাস আমরা যুদ্ধ করতে পারব। সেই পরিমাণ রসদ, লোকবল ও সামর্থ্য আমাদের আছে।”

যুদ্ধর গত ৭ দিনে মধ্যপ্রাচ্যে ২ শ’রও বেশি মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনায় আইআরজিসি এবং ইরানের নিয়মিত প্রতিরক্ষা বাহিন হামলা চালিয়েছে বলেও ফার্স নিউজকে জানিয়েছেন আলী মোহম্মদ নাইনি। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।

সূত্র : এএফপি

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গাজিয়াবাদ থেকে ‘পরবর্তী গন্তব্যে’ উড়ে গেল হাসিনাকে বহনকারী বিমান : আনন্দবাজার

খুনিদের গ্রেপ্তারে খুলল জট, রাউজানে সন্ধান মিলল অস্ত্র ভান্ডারের

গাজায় এক বছরের নিহতের সংখ্যা ৪১৮৭০

সিসিইউতে সর্বোচ্চ ব্যবস্থায় খালেদা জিয়ার চিকিৎসা চলছে : ডা. জাহিদ

কোটা আন্দোলন : রাজশাহীতে পোস্টার বানাতে গিয়ে আটক ৬ শিক্ষার্থী অভিভাবকের জিম্মায়

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি

রাজশাহী কলেজে আন্তঃ বিভাগ টি-১০ ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে পাশে থাকতে চায় যুক্তরাজ্য: অর্থ উপদেষ্টা

মেঘনার ভাঙনে দিশেহারা ভোলার মানুষ

ঐকমত্য কমিশন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন