সোমবার , ২৯ জুলাই ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কোটা আন্দোলন : রাজশাহীতে পোস্টার বানাতে গিয়ে আটক ৬ শিক্ষার্থী অভিভাবকের জিম্মায়

প্রতিবেদক
editor
জুলাই ২৯, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে পোস্টার বানাতে গিয়ে রাজশাহীতে দুই নারী শিক্ষার্থীসহ ৬ শিক্ষার্থীকে আটক করেছিল পুলিশ। রোববার (২৮ জুলাই) সন্ধ্যার পর নগরীর নিউ মার্কেট এলাকার একটি প্রেস থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা দিয়ে নিজেদের জিম্মায় থানা থেকে ওই শিক্ষার্থীদের ছাড়িয়ে নেন তাদের অভিভাবকরা।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর গণমাধ্যমকে জানান, সর্বোচ্চ আদালতে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন হওয়ার পরও তারা কেন কোটা সংস্কার আন্দোলনের পোস্টার বানাচ্ছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়েছিল। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে ওই শিক্ষার্থীদের তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে জানান ওসি।

সর্বশেষ - অন্যান্য