সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা

প্রতিবেদক
editor
আগস্ট ১৮, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলায় ঋণের চাপে আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার খাড়ইল গ্রামের একটি পানবরজে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আকবর হোসেন তিমি খাড়ইল গ্রামের লুকমান আলীর ছেলে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পেশাগত ভাবে কৃষিকাজ করতেন আকবর। তিনি বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৬-৭ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এ নিয়ে মানসিকভাবে তিনি চাপে ছিলেন এবং ভেঙে পড়েন। আর সোমবার সকালে তিনি পানবরজে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মোহনপুর থানার ওসি আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

সর্বশেষ - অন্যান্য