শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মৌকে দেখে পালিয়ে যান পরীমণি

প্রতিবেদক
editor
অক্টোবর ৪, ২০২৫ ২:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি; আর তা নিয়ে ভক্তদের আগ্রহও থাকে তুঙ্গে। সম্প্রতি নানা অজানা কথা প্রথমবারের মতো শোনালেন এই নায়িকা।

মূলত, মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে পরীমণির অজানা নানা গল্প উঠে আসে। সেখানে পরী জানান, ছোটবেলায় নাচ শেখার জন্য একটি স্কুলে ভর্তি হয়েছিলেন; সেখানে বিখ্যাত নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ-কে দেখেন পরীমণি। এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, ভয়ে-লজ্জায় ক্লাস ছেড়ে পালিয়ে যান, আর ফেরেননি।

প্রায় ১০০ মিনিটের এই পর্বে পরীমণি তার ব্যক্তিগত জীবনের অনেক না বলা কথা তুলে ধরেছেন। পডকাস্টে পরীমণি জানান, এখন তিনি অনেক ভেবেচিন্তে কাজ করেন, যা আগে করতেন না। তার দুই সন্তান পুন্য ও প্রিয়মের জন্যই তার জীবনে এই পরিবর্তন এসেছে। আগে সঞ্চয়ের কোনো অভ্যাস না থাকলেও এখন তিনি নিয়মিত সঞ্চয় করছেন সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে।

মজার ছলে এই অভিনেত্রী বলেন, ‘আমি এখন পূণ্য ও প্রিয়মের মা। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখাশোনা করতে চাই।’

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় তৈরি এই বিশেষ পডকাস্ট আগামী শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার করার কথা রয়েছে। বলা বাহুল্য, এই পডকাস্টে পরীমণির জীবনের অজানা-না বলা অনেক গল্পই দর্শক-শ্রোতাদের সামনে উঠে আসবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পদোন্নতি না পাওয়ায় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে হুমকি, থানায় জিডি

সাভারে সাবেক দুই এমপিসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা স্বৈরাচার আ’লীগ যেনো আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে

বিয়ের আগে যাদের জন্মনিয়ন্ত্রণ পিল খেতে হয়

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক শুরু

পুলিশের ১০ ডিআইজি, ১৫ অতিরিক্ত ডিআইজি ও ১৫ এসপি বদলি

চ্যাম্পিয়ন্স লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে কার খেলা

রেস্টুরেন্ট উদ্বোধনে বাধা অপুর, পরীমণি যা বললেন……

পিরিয়ডের সময় অতিরিক্ত ঘুম পায়? জেনে নিন কারণ

গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে