জিল্লুর রহমান জয় : আন্ত:বিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে-২০২৫, ২৮টি দল নিয়ে রাজশাহী কলেজে আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্ট। আজ রোববার আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ নেয় রাজশাহী কলেজের ইতিহাস বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ইতিহাস বিভাগকে ২২ রানে হারিয়ে চাম্পিয়ন হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ম্যান আব দা টুর্নামেন্ট নির্বাচিত হন রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খেলার শুরুতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ব্যাট করতে নেমে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৮ রান করেন। ইনিংস বিরতির পর ৮৯ রানের জয়ের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে ইতিহাস বিভাগ কিন্তু শুরুতে উইকেট হারিয়ে অনেকটা চাপে পড়ে ইতিহাস বিভাগ। দলের এক মাত্র তারকা ব্যাটসম্যান নাহিদকে হারালে অনেকটা বিজয়ের পাল্লা ভাড়ি হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। ইতিহাস বিভাগ ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৬৬ রান তুলতে সক্ষম হয়। ফলে বিজয় নিয়ে মাঠ ছাড়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট চাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও রানার্স আপ ইতিহাস বিভাগ।
খেলা শেষে চাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ ক্রীড়া কমিটির সদস্য, সহযোগী অধ্যাপক ভুগোল ও পরিবেশ বিভাগ এর ড. জহিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ইতিহাস বিভাগের আনিসুজ্জামান ও এনামুল হকসহ প্রমুখ।


















