সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রুয়েটে ‘আমেরিকায় উচ্চশিক্ষায় সম্ভাবনা’ শীর্ষক সেমিনার

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৮, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘আমেরিকায় উচ্চশিক্ষায় সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।এতে জানানো হয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্রুত বর্ধনশীল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে ৯ম।
রুয়েটের ছাত্রকল্যাণ দফতরের সহযোগিতায় এবং রুয়েট ক্যারিয়ার ফোরাম আয়োজিত সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্রকল্যাণ দফতরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী। এডুকেশন ইউএসএ ও রাজশাহীতে অবস্থিত আমেরিকান কর্ণারের প্রতিনিধিবৃন্দ সেমিনারে প্রেজেন্টেশন প্রদর্শন ও তাদের দিক-নির্দেশনা প্রদান করেন। সেমিনারে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যোগ্যতা, ভিসার আবেদন প্রক্রিয়া সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরা হয়।

এসময় জানানো হয়, ২০ হাজার ১৫৬ জন বাংলাদেশী আমেরিকায় উচ্চশিক্ষার জন্য অবস্থান করছেন। দি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের (আইআইই) দেয়া তথ্য মতে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্রুত বর্ধনশীল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে ৯ম।

এর আগে এডুকেশন ইউএসএ ও আমেরিকান কর্ণারের প্রতিনিধিবৃন্দ রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ও সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী।

সর্বশেষ - অন্যান্য