মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রুয়েটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

প্রতিবেদক
editor
জুলাই ১, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় হয়।

এতে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দফতর ও শাখা প্রধান, বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

দোয়া পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় মসজিদের চীফ পেশ ইমাম মো. নাজমুল আলম। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য ও দেশের সার্বিক শান্তি-সমৃদ্ধি এবং বৈশ্বিক কল্যাণের জন্য মোনাজাত করেন।

সর্বশেষ - অন্যান্য