মঙ্গলবার , ১৩ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শিরোপা ধরে রাখতে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

প্রতিবেদক
editor
মে ১৩, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য আগেভাগেই প্রস্তুত অস্ট্রেলিয়া। শিরোপা ধরে রাখতে শক্তিশালী দল গড়েছে তারা। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বেই লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অজিরা।

আগামী ১১ জুন লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তার প্রায় এক মাস আগেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

১৫ সদস্যের অস্ট্রেলিয়ার দলকে নেতৃত্ব দিবেন দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। যদিও চোটের কারণে শেষ শ্রীলঙ্কা সিরিজে ছিলেন না তিনি। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন স্মিথ।

চোট কাটিয়ে দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনও। তবে ধারাবাহিক বাজে খেলার ফল হিসেবে স্কোয়াডে জায়গা হারিয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ।

বাকি নিয়মিত মুখ সবাই রয়েছেন স্কোয়াডে। এই দল নিয়ে ফাইনালের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে অজিরা। ৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৫ জুন থেকে কেনসিংটন ওভালে।

অস্ট্রেলিয়ার স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মারনাস লাবুশেন, নাথান লায়ন, বিউ ওয়েবস্টার।

সর্বশেষ - অন্যান্য