মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক
editor
জুন ২৪, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয় ঢাবির টিএসসি এলাকা।

মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০ টার পর এ ঘটনা ঘটে। তবে এর সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।

ঘটনাস্থলে অবস্থানরত শিক্ষার্থীদের থেকে জানা যায় কে বা কারা বাইকে করে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল সদৃশ বস্তু ফেলে দিয়ে চলে যায়। এসময় বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ।

শিক্ষার্থীদের ধারণা ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে শিক্ষার্থীদের মনে আতঙ্ক তৈরি করতে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা ।

আব্দুল ওয়াহিদ নামে এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ হয়েছে। ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে সম্মিলিতভাবে । ডাকসুর বিকল্প নাই নিরাপদ ক্যাম্পাস ও দেশ নিশ্চিতে।

এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে আমাদের প্রক্টরিয়াল টিম গিয়েছে। সেখানে সহকারী প্রক্টররা আছেন। শাহবাগ থানার পুলিশ সেখানে উপস্থিত আছে। এটা ককটেল বা বড় ধরণের পটকা হতে পারে । আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, রেকর্ড একদিনে ১৩৭০ জন হাসপাতালে

ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা বললেন পাকিস্তানের স্পিকার

একে অপরকে হেয় করে কথা বলা বন্ধ করুন, জুলাই অংশীদারদের এবি পার্টি

লাইভে এসে ‘ভালোবাসা’ চাইলেন দীপিকা

রাজশাহীতে রেলওয়ে কর্তৃপক্ষের গাফেলতিতে কয়েক কোটি টাকার জমি হাতছাড়া হওয়ার আশংকা

‘উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ, পদোন্নতি না দিয়ে করলেন বদলী’

বিশ্বকাপে খেলার ঘোষণা দিলেন মেসি!

আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া

রাজশাহীতে আওয়ামী লীগের উদ্দেশে, এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন : ডা. শফিকুর রহমান

ঈদযাত্রায় একদিন একটু কষ্ট হলে কী আসে-যায়: কাদের