মঙ্গলবার , ২০ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নারী নির্যাতন মামলায় গায়ক নোবেল গ্রেফতার

প্রতিবেদক
editor
মে ২০, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : নারী নির্যাতন মামলায় গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, গতকাল ভুক্তভোগী নিজে বাদী হয়ে অপহরণ, জিম্মি করে বিয়ের প্রলোভনে সাত মাস ধরে ধর্ষণ করে আসছিল অভিযোগে মামলা দায়ের করে (মামলা নং ৩২)। ওই মামলায় গ্রেপ্তার নোবেলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা গেছে, ভুক্তভোগী নারী ইডেন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তাকে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত