বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সাত বছর ধরে সেরা অভিনেত্রীর খেতাব জয় : ইয়ুমনা

প্রতিবেদক
editor
জুলাই ৩১, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জাইদি। গত সাত বছর ধরে টানা সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে তিনি শুধু পাকিস্তানের টেলিভিশন শিল্পে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছেন।

২০১৯ সাল থেকে শুরু করে প্রতি বছর তিনি সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়ে আসছেন। ২০১২ সালে আত্মপ্রকাশের পর থেকেই ধারাবাহিক ও নাাটকে একের পর এক সফল পারফরমেন্স দিয়ে তিনি নিজেকে এক অনন্য অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন।

ইয়ুমনা জাইদি মোট সাতবার “সেরা অভিনেত্রী” খেতাব অর্জন করেছেন— যেখানে পাঁচবার তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস এবং দুইবার হুম অ্যাওয়ার্ডস জিতে নিয়ে ইতিহাস গড়েছেন। ২০১২ সালে অভিনয়ে আত্মপ্রকাশ করার পর থেকেই ইয়ুমনা একের পর এক সফল নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।

তবে তার সাফল্যের আসল যাত্রা শুরু হয় ২০১৮ সাল থেকে। সেই বছর “দার সি জাতি হ্যায় সিলা” নাটকে তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি মর্যাদাপূর্ণ লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস-এ ‘সেরা অভিনেত্রী (বিচারকদের ভোটে)’ পুরস্কার জিতে নেন। এটি ছিল তার পুরস্কার জয়ের ধারাবাহিকতার প্রথম ধাপ।

এরপর তার জয়রথ আর থামেনি। ২০২০ সালে “ইনকার” নাটকে অভিনয় করে তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে ‘সেরা অভিনেত্রী (দর্শকের ভোটে)’ পুরস্কার লাভ করেন। ২০২১ সালে “পেয়ার কে সাদকে” নাটকটি তাকে এনে দেয় এক অনন্য সম্মান। একই নাটকের জন্য তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে ‘সেরা অভিনেত্রী (সমালোচকদের বিচারে)’ এবং সেরা অভিনেত্রী ‘(দর্শকের ভোটে)’ এই দুটি পুরস্কারই জিতে নেন।

সর্বশেষ ২০২৩ সালে তিনি “বখতাওয়ার” নাটকের জন্য আবারও একই সম্মান অর্জন করেন। এই নাটকের মাধ্যমে তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে ‘সেরা অভিনেত্রী (সমালোচকদের বিচারে)’ এবং ‘সেরা অভিনেত্রী (দর্শকের ভোটে)’ উভয় ক্যাটাগরিতে পুরস্কৃত হন। এটি তার ক্যারিয়ারে আরও একটি উজ্জ্বল পালক যোগ করে। এছাড়া ২০২৪ সালে তিনি হুম অ্যাওয়ার্ডসে ‘সেরা অভিনেত্রী (জনপ্রিয়)’ বিভাগে জয়ী হয়ে নিজের মুকুটে আরও একটি নতুন পালক যোগ করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর

জি কে শামীমের দুর্নীতি মামলার রায় ২৭ মার্চ

রংপুর মহাসড়কে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় আহত ৩০

নীতিমালা ছাড়া সড়কে ব্যাটারিচালিত রিকশা নামলে বিশৃঙ্খলা বাড়বে

পাচারকৃত অর্থ ফেরাতে প্রবাসীদের সহযোগিতা চাইলেন গভর্নর

সরবরাহ সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো

তৃতীয় দিনের মতো আন্দোলনে ঢাবির শিক্ষার্থীরা

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাৎ

সব ষড়যন্ত্র ও অপশক্তিকে রুখে দিতে আমরা বদ্ধপরিকর : আইজিপি