বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
editor
মার্চ ৬, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী কলেজে অনার্স বা স্নাতকের (সম্মান) ফরম পূরণের অস্বাভাবিক ফি কমানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করেন তারা।

শিক্ষার্থীরা জানান, অস্বাভাবিক ফি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। তারা ফি কমানোর পাশাপাশি আদায় করা অর্থের হিসাব প্রকাশের দাবি জানান।

এতে রাজশাহী কলেজের শিক্ষার্থী মারুফা খাতুন, কাওসার আলী, আবু সাহিল, খালিদ বিন ওয়ালিদ আবির, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষ মো. যুহুর আলীর সঙ্গে কথা বলতে গেলে বাগ্‌বিতণ্ডা হয়। কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হলেও কোনো সমাধান হয়নি।

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ যুহুর আলী গণমাধ্যমকে বলেন, তারা ফি কমানোর দাবি করে করেছে। বিষয় টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত