বুধবার , ৩ জুলাই ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

তৃতীয় দিনের মতো আন্দোলনে ঢাবির শিক্ষার্থীরা

প্রতিবেদক
editor
জুলাই ৩, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এ সময় ঢাবির প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে মিছিল নিয়ে কোটা আন্দোলনে যোগ দেন শিক্ষার্থীরা৷ বুধবার (৩ জুলাই) বেলা আড়াইটায় পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন।

সেখান থেকে তারা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া, ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে হাইকোর্ট অভিমুখে যাত্রা শুরু করেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ ৪ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো:

১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা।

২. পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যাতীত)।

৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া।

৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

প্রসঙ্গত, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত ৫ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শুল্কে দিশেহারা ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করলেন ট্রাম্প

ম্যারাডোনার দেহাবশেষ স্থানান্তরে বাধা নেই

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

উর্বশীর বিস্ময়কর দাবিতে রেগে গেলেন পুরোহিতরা!

৩৯ বছর বয়সী অর্থমন্ত্রী ইউলিয়াকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব জেলেনস্কির

রাজাবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিম অবশেষে সাময়িক বরখাস্ত

পিনাকী, ইলিয়াস-কনকের প্রতি কৃতজ্ঞতা জানালেন সারজিস

গঙ্গা-তিস্তা নিয়ে ভারত সরকারকে প্রশ্ন করার পরামর্শ হাছান মাহমুদের

মেসি-সুয়ারেজের সঙ্গে ফের একসঙ্গে খেলার ইঙ্গিত নেইমারের

এবার যুক্তরাষ্ট্রের কাছে নালিশ বাংলাদেশ নিয়ে