বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

পাচারকৃত অর্থ ফেরাতে প্রবাসীদের সহযোগিতা চাইলেন গভর্নর

প্রতিবেদক
editor
এপ্রিল ২৩, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গত রোববার নিউ ইয়র্কে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। গভর্নর বলেন, দুর্নীতিবাজদের মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা ফিরিয়ে আনতে চাই। এ প্রক্রিয়ায় প্রবাসীদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বার্ষিক সভায় অংশ নিতে ওয়াশিংটনে যাওয়ার পথে নিউ ইয়র্কে প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এই সফরে গভর্নরের সঙ্গে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এবং লেডি গভর্নর দিলরুবা রহমান। গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক শুধু অর্থনৈতিক নীতিনির্ধারক সংস্থা নয়, দুর্নীতিবিরোধী উদ্যোগেও সক্রিয় ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী। বক্তৃতা দেন আফতাব মান্নান, ড. মহসিন পাটওয়ারী, ড. ওয়াজেদ খান, আবু তাহের, ড. শওকাত আলী, খালেদ মহীউদ্দিন, সানওয়ার চৌধুরী, সামীম আহমদ, নাদের খান, সফিকুল ইসলাম ও খলকু কামালসহ আরও অনেকে।

প্রবাসীরা আশ্বাস দেন, দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ও সরকারের যেকোনো উদ্যোগে তারা পাশে থাকবেন। অনুষ্ঠান শেষে গভর্নর ও ডেপুটি গভর্নরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ - অন্যান্য