বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে ছাত্রীনিবাস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
editor
জানুয়ারি ১, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম লামিসা নওরিন পুষ্পিতা। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী নগরীর বিনোদপুর এলাকার এক ছাত্রীনিবাস থেকে ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয় টি নিশ্চিত করেছেন।

লামিসা নওরিন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মুহাম্মদ কুদরৎ উল্লাহ বিপ্লব। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ।

মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, পুষ্পিতা ফ্যানের সঙ্গে উড়না ঝুলিয়ে গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে আশেপাশের লোকজন এসে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়। এরপর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, ওই শিক্ষার্থীকে মেস থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে পুষ্পিতার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার গ্রামের বসড়িতে জানাজা শেষে লাশ দাফন দাফন করা হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিস্তৃত পরিসরে রোডম্যাপ তৈরিতে জোর : পররাষ্ট্র উপদেষ্টা

রাতেই আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘রেমাল’

দুবাইয়ে বিভিন্ন দেশের ধনীদের গোপন সম্পদের পাহাড়, নথি ফাঁস

চকলেটে নেশাদ্রব্য মিশিয়ে অজ্ঞানের চেষ্টা করেন পরিচালক : সুমি

যুক্তরাজ্যে আশ্রয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত ভারতেই থাকবেন হাসিনা

আজ ইংল্যান্ড হারলে বাংলাদেশের লাভ, কত টাকা বেশি পাবেন শান্তরা?

রুয়েটে ক্যারিয়ার ক্রুইজের উদ্বোধন

শুধু ক্যামেরার সামনে রক্ত গরম হয় কেন?— মোদিকে খোঁচা রাহুলের

মুম্বাইয়ে উড়াল দিলেন শুভশ্রী, সঙ্গে বান্ধবী মৌনি

গত সরকারের দুর্নীতিগ্রস্ত নির্বাচনের আমি নিজে সাক্ষী: বাঁধন