রবিবার , ৭ জুলাই ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কোপা আমেরিকার সেমিফাইনালের সময়সূচি

প্রতিবেদক
editor
জুলাই ৭, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌছে গেছে উরুগুয়ে। ব্রাজিলের পরাজয়ের মধ্যে দিয়ে একই সঙ্গে চূড়ান্ত হয়ে গেছে সেমিফাইনালের লাইনআপ। এদিকে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের আগে তৃতীয় কোয়ার্টারে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। ফলে দ্বিতীয় সেমি-ফাইনালে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে লড়বে উরুগুয়ে।

এর আগে, গত শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কানাডার কাছে হেরে বিদায় নেয় ভেনেজুয়েলা। ফলে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কানাডা।

প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ জুলাই (বুধবার) বাংলাদেশ সময় সকাল ৬টায়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও কানাডা। পরদিন ১১ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নর্থ ক্যারোলিনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে।

কোপার সেমিফাইনালের সময়সূচি (বাংলাদেশ সময়)

১০ জুলাই ২০২৪- আর্জেন্টিনা বনাম কানাডা (সকাল ৬টা, মেটলাইফ স্টেডিয়াম)
১১ জুলাই ২০২৪- কলম্বিয়া বনাম উরুগুয়ে (সকাল ৬টা, ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম)

সর্বশেষ - অন্যান্য