মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মায়ের সঙ্গে বিজ্ঞাপনে নাম লেখালেন মিথিলার মেয়ে

প্রতিবেদক
editor
আগস্ট ১২, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। বাবা-মায়ের পথ ধরে এবার সেও পা রাখলেন শোবিজে। শুরুটা হলো বিজ্ঞাপন দিয়ে। আর প্রথম কাজেই তার সঙ্গে আছেন মা মিথিলা। গত শনিবার প্রকাশিত হয়েছে তাদের অভিনীত প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনচিত্র, যা নির্মাণ করেছেন পিপলু আর খান।

নতুন কাজের প্রসঙ্গে মিথিলা জানান, ‘নির্মাতা দল তাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছিল একজন মা ও এক টিনএজ মেয়েকে কেন্দ্র করে বিজ্ঞাপন তৈরি করতে চান তারা। আমরা মা-মেয়ে যেমন বন্ধু, তাদের কনসেপ্টও তেমনই ছিল, তাই কাজটি করতে রাজি হই।’

আইরার প্রথম অভিনয় অভিজ্ঞতা নিয়ে মিথিলা বলেন, ‘গল্পটা শোনার পর আইরা রাজি হয়। যদিও এটি বিজ্ঞাপনচিত্র, তবুও এখানে অভিনয়ের জায়গা ছিল। সেই অর্থে আইরার এটি প্রথম অভিনয়। অডিশনে ভালো করেছিল। তবে শুরুর দিকে একটু নার্ভাস ছিল।’

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মিথিলা আরও বলেন, ‘মেয়ের সঙ্গে প্রথম কাজ করলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। কিন্তু আইরার জন্য ছিল চ্যালেঞ্জিং। কারণ সারাদিন শুটিং করার অভিজ্ঞতা তার নেই। তবুও টিমের সবাই অনেক সাপোর্ট দিয়েছে, আর আইরাও ভালোভাবেই শেষ করতে পেরেছে।’

সর্বশেষ - অন্যান্য