শনিবার , ৫ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : শারমীন এস মুরশিদ

প্রতিবেদক
editor
জুলাই ৫, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমাদের আছে বিশাল মানব সম্পদ। এ সম্পদ কাজে লাগাতে সরকার বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এর মধ্য দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে বলে সরকার আশাবাদী।

শুক্রবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে সানরাইডার ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ‘উইমেন অ্যান্ড গোল্ডেন সিটিজেন ট্রেড ফ্যাস্টিভ্যাল ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, ২০২৪ জুলাই অভ্যুত্থানের বছর পূর্ণ হতে চলেছে। এ অভ্যুত্থানে আমাদের তরুণরা জীবন উৎসর্গ করেছে। কোনো অপশক্তি তাদের আটকাতে পারেনি। কারণ গত ১৫ বছর দেশে অন্যায়ের পাহাড় গড়ে উঠেছিল, যে পাহাড় ভাঙার জন্য জুলাই যুদ্ধের সৃষ্টি হয়েছিল। সেদিন আমাদের সন্তানরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। অন্যায়কে রুখে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছিল। তারা কুটিল রাজনীতি বোঝে না। তারা ন্যায্যতার জন্য লড়াই করেছে। অন্যায় করলে আগামীতেও তারা রুখে দাঁড়াবে এটাই তারুণ্য।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য ২৪ জুলাই যুদ্ধে শহীদ মুগ্ধর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং জুলাই কন্যা সাবরিনা আফরোজা সেবন্তী।

এছাড়াও উপদেষ্টা বিকেলে গাজীপুরের টঙ্গী এরশাদ নগরে জুলাই যুদ্ধে শহীদ নাফিসা হোসেন ও শহীদ সানজিদা হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলেন জয়ী লি জে-মিয়ং

কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে : সেলিমা রহমান

মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জা‌তিক সংলাপ

মাফিয়ারা নদী দখল করে গোষ্ঠীস্বার্থ হাসিল করেছে : নাহিদ

শাকিব-মিমির ‘লাগে উরাধুরা’য় মেতেছেন ভক্তরা

ডিজিটালি তারেক রহমান যেসব কথা বলেছেন, জাতি আশান্বিত হয়েছে : ফখরুল

৫ বছর পর পর্দায় ফিরলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী

দণ্ডপ্রাপ্ত ৫৭ জনকে ক্ষমা, আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূসের চিঠি

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস

‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’