বুধবার , ২৯ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শাকিব-মিমির ‘লাগে উরাধুরা’য় মেতেছেন ভক্তরা

প্রতিবেদক
editor
মে ২৯, ২০২৪ ১১:৫১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন গতকাল মঙ্গলবার। আর বিশেষ এদিনে প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘তুফান’ ছবির প্রথম গান ‘লাগে উরাধুরা’। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে শাকিব ভক্তরা এটি লুফে নিয়েছেন।

অন্তর্জালে মুক্তি পাওয়া পৌনে তিন মিনিটের গানে নেচে গেয়ে মাত করলেন শাকিব খান ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী। সঙ্গে দেখা মিলল গানের সংগীত পরিচালক প্রীতম হাসানের এবং শেষ দৃশ্য ‘কাট’ নিয়ে হাজির হলেন স্বয়ং পরিচালক রায়হান রাফি।

গানে দেখা যাচ্ছে, রাতের জমকালো পার্টিতে নাচছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘লাগে উরাধুরা’ গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। গানটি গেয়েছেন প্রীতম হাসান এবং কলকাতার শিল্পী অন্তরা রায়। সংগীতায়োজন করেছেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান।

সিনেমাটি চলতি বছরের আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নির্মাতা রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে আছেন ঢালিউড নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।

এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এ সিনেমায় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, এ কে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা।

সর্বশেষ - অন্যান্য