মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

পিলখানা হত্যাকাণ্ড : তদন্ত কমিশনে যারা আছেন

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২৪, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক :  ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে সাত সদস্যের স্বাধীন কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশনের সভাপতি হিসেবে রয়েছেন মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান। সোমবার (২৩ ডিসেম্বর) কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান (বীর প্রতীক), অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশনে (নং- ১২১৬১/২০২৪) একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে পুনঃতদন্তের নির্দেশনা দিয়েছে। তাই সরকার ‘কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ এর সেকশন-৩ এর দেওয়া ক্ষমতাবলে পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার স্বরূপ উদঘাটন, ঘটনায় হওয়া দুটি মামলায় অভিযুক্ত ব্যক্তিরা ছাড়াও ঘটনার ষড়যন্ত্রকারী, ঘটনার সহযোগী, ঘটনার আলামত ধ্বংসকারী, ঘটনা সংঘটনকারী এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয় ও অপরাধীদের চিহ্নিত করতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে।

কমিশনকে পিলখানায় সংঘটিত ঘটনার প্রকৃতি ও স্বরূপ উদঘাটন করতে বলা হয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে তিন মাস সময় দেওয়া হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

জাহানারার অভিযোগ, বরখাস্তসহ যেসব পদক্ষেপ নিচ্ছে বিসিবি

হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার : আসিফ নজরুল

‘দাঙ্গাবাজদের’ আত্মসমর্পণের আল্টিমেটাম দিলো ইরান

সারাদেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি পালন

বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে যা বললেন বাংলাদেশি ফরোয়ার্ড

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের সন্দেহভাজন আসামি আটক

দাবি মানার আশ্বাসে জবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ দিলেন রিজওয়ানা হাসান

উরুগুয়েকে বিদায় করে ফাইনালে কলম্বিয়া

সিলেটের পাথরমহাল এলাকাগুলোতে আগে থেকেই পাথর উত্তোলন করা হচ্ছিল: রিজওয়ানা