মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সারাদেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি পালন

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২৪, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করণের প্রতিবাদে এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর আহ্বানে সারাদেশে ২৫ ক্যাডার নিয়ন্ত্রিত সকল দপ্তরে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন বলে জানিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মফিজুর রহমান। গত কয়েকদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করে।

‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে পরিষদ কলম বিরতি ছাড়াও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার), সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল অফিসে স্ব-স্ব কর্মস্থলের সামনে মানববন্ধন কর্মসূচি, ৪ জানুয়ারি (শনিবার) ঢাকায় সমাবেশ আয়োজন। সেখান থেকে বড় কর্মসূচি আসবে। ইতোমধ্যে পরিষদের গৃহীত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রতিটি ক্যাডার অ্যাসোসিয়েশন থেকে সকল সদস্যকে নির্দেশনা দিয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পোষ্যকোটা ইস্যুতে উত্তপ্ত রাবি ক্যাম্পাস, শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতি

আবারও ২ দিনের রিমান্ডে সাবেক বিচারপতি মানিক

অডিশন দিতে গিয়ে প্রাণ হারালেন অভিনেতা

গাজার যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান, এজেন্টকে বরখাস্ত করলেন ডুয়া লিপা

আফগানিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

চ্যাটজিপিটি’র বিরুদ্ধে অভিনেত্রীর কণ্ঠ নকলের অভিযোগ

রয়টার্স প্রতিবেদনে নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে, তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন

নতুন মামলায় গ্রেপ্তার কামরুল ইসলাম, কামাল আহমেদসহ ৪ জন

বাংলাদেশে অনেকে খারাপ কাজ করেছে, কিন্তু আমি তাদের মধ্যে নেই : টিউলিপ

‘আই হ্যাভ অ্যা প্ল্যান…’