সোমবার , ২৫ নভেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ দিলেন রিজওয়ানা হাসান

প্রতিবেদক
editor
নভেম্বর ২৫, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সংশ্লিষ্ট সকলকে জলাশয় আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকায় বুয়েটের কাউন্সিল ভবন অডিটোরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবা স্বচ্ছ এবং জনমুখী করার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, সাধারণ নাগরিকরা সেবা গ্রহণের জন্য রাজউকসহ সরকারের বিভিন্ন দপ্তরে যান।

তাদের জন্য আপনাদের সেবাটা স্বচ্ছ এবং জনমুখী করুন। প্রতিষ্ঠানের প্রতি সাধারণ জনগণের যেন ইতিবাচক ধারণা সৃষ্টি হয় সেই পদক্ষেপ নিন। ঢাকার গণপরিবহনকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এবার আমরা পুরোনো ও মেয়াদোত্তীর্ণ বাস রিপ্লেসমেন্ট বা পরিবর্তন করতে বাস মালিকদের ৬ মাসের সময় দিয়েছি। তাদের বলে দিয়েছি দরকার হলে সহজ শর্তে আপনাদেরকে ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে।

তিনি বলেন, বিগত ৫৩ বছরে শহরগুলোর বর্জ্য ব্যবস্থাপনা আমরা ঠিক করতে পারিনি। বর্জ্য ব্যবস্থাপনা আমাদের প্রায়োরিটি হবে না কেন? যদি ক্যান্টনমেন্টের ভেতরে হর্ন ছাড়া গাড়ি চালাতে পারি, ক্যান্টনমেন্টের ভেতর যেখানে সেখানে ময়লা না ফেলে থাকতে পারি তাহলে বাকি শহর কেন আমরা সাজাতে পারলাম না। শহরগুলোকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার আহ্বান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. এবিএম বদরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন, বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল হাসি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে রাজশাহী বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয় সভা

হঠাৎ মিথিলার কন্যাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস সৃজিতের

প্রথম ইনিংসে ৪৫০ রান দিয়ে ভারত কি আগে টেস্ট জিতেছে?

রাষ্ট্রপতির সঙ্গে ইসি অনুসন্ধান কমিটির সাক্ষাৎ আজ সন্ধ্যায়

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

আন্দোলনকারী শনাক্তে কাপড় খুলে চেক করা হয় পঙ্গু হাসপাতালে!

ভার্চুয়াল দ্বন্দ্বে জড়ালেন বাঁধন-সোহানা

বড় পরিবর্তনের কথা ভাবছে যেসব বিষয়ে সংস্কার কমিশন

প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

শাহরুখকে নিয়ে সমালোচনার জবাব দিলেন পাকিস্তানের নায়িকা মাহিরা