বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

৫ বছর পর পর্দায় ফিরলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ব্যক্তিজীবনের প্রবল ঝড় আর আইনি লড়াই সামলে আবারও পেশাদার জগতে ফিরলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে এক প্রকার আড়ালেই ছিলেন তিনি। এবার বড় পর্দা নয়, ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন ইনিংসে যাত্রা শুরু করলেন এই অভিনেত্রী।

নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’-এ দেখা যাবে রিয়াকে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নেটফ্লিক্স এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পাশাপাশি ট্রেলার প্রকাশ করেছে। এই সিরিজে রিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউডের দুই শক্তিশালী অভিনেতা অনিল কাপুর এবং বিজয় ভার্মা।

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর উত্তাল হয়ে ওঠে পুরো ভারত। সেই ঘটনার জেরে মাদককাণ্ডে নাম জড়িয়ে জেল খাটতে হয়েছিল রিয়াকে।

সুশান্তের মৃত্যুর আগে মুক্তি পাওয়া ‘চেহরে’ সিনেমার পর আর কোনো কাজে তাকে দেখা যায়নি। এক সময় বিনোদন জগত থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়া রিয়া অবশেষে সব বাধা কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা করছেন। রিয়ার এই প্রত্যাবর্তনে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্তরা।

টিজার প্রকাশের পর থেকেই অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। অনেকেই মন্তব্য করেছেন যে, রিয়াকে পর্দায় ফিরে আসতে দেখে তারা আনন্দিত। তবে কারো কারো মতে, তার এই প্রত্যাবর্তন আরও আগেই হওয়া উচিত ছিল।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দ. কোরিয়ায় আবারও ময়লাভর্তি ৬০০ বেলুন পাঠাল উ. কোরিয়া

লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ আগুন, কাজ করছে ১০০ দমকলকর্মী

‘ছোট মেসিকে’ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

জমি নিয়ে বিরোধ, প্রকাশ্যে দুই নারীকে পেটালেন যুবক

দেশকে মেধাশুন্য করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে

চোখ ধাঁধানো আতশবাজিতে নতুন বছরকে বরণ পর্তুগালের

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে নরওয়ে-স্পেন-আয়ারল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪

বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ মণিপুর রাজ্য সরকারের

নিজের ‘কাছের মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প